, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

নিরাপদ পর্যটন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান পর্যটনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ অগাস্ট ২০২৬ | ১:০০ পিএম

নিরাপদ পর্যটন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান পর্যটনমন্ত্রীর

কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ, সুশৃঙ্খল ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রোববার বাংলাদেশ পর্যটন ভবনে এক সভায় তিনি কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেন।

সভায় মানিকগঞ্জে নদীকেন্দ্রিক পর্যটন সার্কিট গঠন, পর্যটন তথ্য ও সেবা কেন্দ্র, লাইফগার্ড সেবা কেন্দ্র এবং হস্তশিল্প কেন্দ্র স্থাপনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্রসহ ঐতিহ্যবাহী পর্যটন স্থাপনাগুলো সংরক্ষণ ও উন্নয়নের নির্দেশনা দেন মন্ত্রী।

আফরোজা খানম বলেন, প্রতিটি পর্যটনকেন্দ্রের জন্য আলাদা থিমভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সঙ্গে পর্যটনকে আরও সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও জানান, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু-সংলগ্ন অতিথিশালাগুলো সাধারণ মানুষের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ‘বিউটিফুল বাংলাদেশ’ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনা দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরা হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com