ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | ৩:১৬ এএম
বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিআইএইচএ) ২০২৬-২০২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন দুসাই হোটেল অ্যান্ড রিসোর্টসের ব্যবস্থাপনা পরিচালক নাসের রহমান। একই মেয়াদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য ওয়ে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ।
২৫ জুলাই সংগঠনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেড অর্গানাইজেশনস রুলস, ২০২৫-এর ২৪(১) বিধি অনুযায়ী বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচিত পদের সমান হওয়ায় নতুন কার্যনির্বাহী কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
নবনির্বাচিত পরিচালকরা হলেন— ম্যাপল লিফ হোটেলস অ্যান্ড রিসোর্টের পরিচালক মো. শওকত হোসেন, দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসের পরিচালক আহমেদ হোসেন, কিউ হোটেল ঢাকার ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আহমেদ এবং গ্রেস কক্স হোটেল অ্যান্ড রিসোর্টসের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহমুদ।
২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে নতুন কার্যনির্বাহী কমিটি। আন্তর্জাতিক মানের হোটেলগুলোর প্রতিনিধিত্বের পাশাপাশি দেশের আতিথেয়তা ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করবে এই কমিটি।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত