, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে চাই : বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | ৬:২১ এএম

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে চাই : বিমানমন্ত্রী

কক্সবাজারকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সভায় তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীন কক্সবাজারের হোটেলগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, কক্সবাজারের পর্যটন উন্নয়নে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম মডেল অনুসরণ করা হবে। একই সঙ্গে কক্সবাজারকে একটি সমন্বিত পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন শিগগিরই করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারের আকর্ষণ ও যোগাযোগব্যবস্থা আরও বাড়বে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটন হাবে রূপান্তরের লক্ষ্যে একটি নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে।

সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশীজনদের মতামত ও প্রস্তাবনা অন্তর্ভুক্ত করে কক্সবাজারকে স্মার্ট সিটিতে রূপান্তরের লক্ষ্যে দ্রুত মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু করার নির্দেশ দেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com