, , ,

ঢাকা-নারিতা রুটে বিমান ফ্লাইট আবার শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | ২:২৪ পিএম

ঢাকা-নারিতা রুটে বিমান ফ্লাইট আবার শুরু ২৭ জুলাই

ঢাকা-নারিতা-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আবার চালু হচ্ছে ২৭ জুলাই ২০২৬ থেকে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, কিছু প্রক্রিয়াগত জটিলতা এবং জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর (জেসিএবি) নিরাপত্তা নিরীক্ষার কারণে নির্ধারিত সময়ের চেয়ে ফ্লাইট চালু কিছুটা পিছিয়েছে।

সচিবালয়ে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুরুতে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এই রুটে ব্যবহৃত হবে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, এবং টিকিটের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা থাকবে।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ২০ জুন থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটসহ সব বিক্রয় চ্যানেলে পাওয়া যাবে।

সরকারের আশা, জাপানে বসবাসরত প্রায় ৪০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীর যাতায়াত সহজ হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই রুটটি আরও সম্প্রসারিত ও লাভজনক হয়ে উঠবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com