, , ,

শিরোনাম
হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী

দুই মাস পর লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমিরাত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৩০ জুন ২০২৬ | ৭:২০ এএম

দুই মাস পর লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমিরাত

দুই মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও লেবাননে নিজ দেশের নাগরিকদের যাওয়ার অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাতের জেরে নিরাপত্তা উদ্বেগ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে লেবাননে ভ্রমণ করতে পারবেন আমিরাতি নাগরিকরা। তবে যাত্রার আগে সবাইকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যবস্থায় নিবন্ধন করতে হবে।

গত ৩০ এপ্রিল নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইরান, ইরাক ও লেবাননে ভ্রমণ নিষিদ্ধ করেছিল আমিরাত। শুধু নতুন ভ্রমণই নয়, ওই তিন দেশে অবস্থানরত সব আমিরাতি নাগরিককেও দ্রুত দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল।

সাম্প্রতিক সিদ্ধান্তে লেবাননের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ইরান ও ইরাকের ক্ষেত্রে আগের বিধিনিষেধ বহাল রয়েছে।

এদিকে আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমে আসার ইঙ্গিত মিলছে আরেকটি ঘটনায়ও। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সোমবার ইরানের রাজধানী তেহরান ও দুবাইয়ের মধ্যে নিয়মিত বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com