, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

প্রথমবার বিদেশ ভ্রমণ? জেনে নিন জরুরি টিপস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৬ | ৩:৩২ এএম

প্রথমবার বিদেশ ভ্রমণ? জেনে নিন জরুরি টিপস

প্রথমবার বিদেশ ভ্রমণ অনেকের জন্যই রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে নতুন পাসপোর্ট হাতে প্রথম আন্তর্জাতিক যাত্রায় ইমিগ্রেশন, কাগজপত্র বা লাগেজ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। সামান্য কিছু প্রস্তুতি থাকলে অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে ভ্রমণকে করা যায় আরও স্বস্তিদায়ক।

বিদেশে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রয়োজনীয় সব নথি গুছিয়ে রাখা। ই-ভিসা থাকলে তার একাধিক প্রিন্ট কপি সঙ্গে রাখুন। যাওয়া-আসার নিশ্চিত বিমান টিকিট, হোটেল বুকিং কিংবা যেখানে থাকবেন সেই ঠিকানা ও যোগাযোগের তথ্য হাতের কাছে রাখুন। ভ্রমণের সময় সম্ভাব্য ব্যয়ের জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রাও সঙ্গে রাখা উচিত।

পেশাগত পরিচয়ের প্রমাণও গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্সের কপি, চাকরিজীবীরা প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) এবং শিক্ষার্থীরা স্টুডেন্ট আইডি ও প্রয়োজনীয় কাগজপত্র বহন করলে ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হয়। প্রয়োজনে কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু ছবি মোবাইলে সংরক্ষণ করেও রাখা যেতে পারে।

ইমিগ্রেশনে কর্মকর্তাদের প্রশ্নের উত্তর শান্ত, সংক্ষিপ্ত ও সত্যভিত্তিকভাবে দিন। ভ্রমণের উদ্দেশ্য, কোথায় থাকবেন বা কতদিন থাকবেন—এসব বিষয়ে পরিষ্কার ধারণা রাখুন। অযথা তর্ক বা উত্তেজনা এড়িয়ে চলাই ভালো।

লাগেজ গোছানোর সময় এয়ারলাইনসের ওজনসীমা আগে থেকেই জেনে নিন। হ্যান্ড ব্যাগে ছুরি, কাঁচি, নেইল কাটার, গ্যাস লাইটারের মতো নিষিদ্ধ বা ধারালো জিনিস রাখবেন না। প্রয়োজন হলে এসব চেক-ইন লাগেজে রাখুন। বাসা থেকে বের হওয়ার আগে ব্যাগের ওজন মেপে নিলে বিমানবন্দরে অতিরিক্ত খরচ এড়ানো সম্ভব।

যাত্রার দিন এয়ারলাইনসের ওয়েবসাইটে বুকিং রেফারেন্স দিয়ে টিকিটের তথ্য আরেকবার যাচাই করে নিন। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে অন্তত তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানো নিরাপদ।

ভ্রমণের আগে অতিরিক্ত ভারী বা গ্যাসের সমস্যা হতে পারে এমন খাবার না খেয়ে হালকা ও পরিমিত খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে দীর্ঘ যাত্রায় শারীরিক অস্বস্তি কম হয়।

সঠিক প্রস্তুতি, প্রয়োজনীয় কাগজপত্র এবং আত্মবিশ্বাস—এই তিনটি বিষয় নিশ্চিত করতে পারলে প্রথম বিদেশ ভ্রমণ হতে পারে নিরাপদ, স্বস্তিদায়ক ও স্মরণীয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com