, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ৩:২১ এএম

ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন

নেপাল ও ভুটানে ভ্রমণের জন্য ট্রানজিট ভিসা নিতে দালাল বা অননুমোদিত এজেন্টের প্রলোভনে না পড়তে বাংলাদেশি ভ্রমণকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ বিষয়ে সতর্ক করা হয়। এতে বলা হয়েছে, কিছু অননুমোদিত এজেন্ট ‘নিশ্চিত ভিসা’, ‘নিশ্চিত স্লট’, ‘কোনো সমস্যা নেই’ কিংবা ‘শতভাগ সফলতা’র মতো নানা প্রতিশ্রুতি দিয়ে ভ্রমণকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে। এসব দাবির কোনো সরকারি ভিত্তি নেই এবং এগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে হাইকমিশন।

হাইকমিশন জানায়, দালাল বা অননুমোদিত এজেন্টের মাধ্যমে ভিসার আবেদন করলে অর্থ হারানোর পাশাপাশি ভুয়া নথি জমা পড়া, আবেদন প্রত্যাখ্যাত হওয়া এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এ ধরনের ক্ষেত্রে দেওয়া অর্থ ফেরত পাওয়ারও কোনো নিশ্চয়তা নেই।

সতর্কবার্তায় বলা হয়, দালালরা নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। তাই ভ্রমণকারীদের সরাসরি সরকারি চ্যানেলের মাধ্যমে ট্রানজিট ভিসার আবেদন করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।

আবেদনকারীদের নিজের আবেদন নিজে জমা দেওয়া এবং ভিসা-সংক্রান্ত তথ্য শুধু সরকারি ওয়েবসাইট থেকে যাচাই করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পুরো আবেদন প্রক্রিয়া নিজের নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল বা ভুটানে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ট্রানজিট ভিসা দিয়ে থাকে। এই ভিসা প্রক্রিয়ায় কোনো মধ্যস্থতাকারীর ওপর নির্ভর না করে নির্ধারিত সরকারি নিয়ম অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছে ভারতীয় হাইকমিশন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com