, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

যুক্তরাজ্যের রপ্তানি পরিবহনে এমিরেটস স্কাইকার্গোর প্রবৃদ্ধি ১১ শতাংশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৫ অগাস্ট ২০২৬ | ৩:২৬ এএম

যুক্তরাজ্যের রপ্তানি পরিবহনে এমিরেটস স্কাইকার্গোর প্রবৃদ্ধি ১১ শতাংশ

দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সের কার্গো বিভাগ এমিরেটস স্কাইকার্গো ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে ৫৭ হাজার টনের বেশি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পরিবহন করেছে। আগের অর্থবছরের তুলনায় রপ্তানি পরিবহনের পরিমাণ ১১ শতাংশ বেড়েছে। মহাকাশ ও বিমান শিল্পের যন্ত্রাংশ, ওষুধ এবং উচ্চমানের খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধিকে এই প্রবৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

চলতি অর্থবছরেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত যুক্তরাজ্য থেকে এমিরেটস স্কাইকার্গোর মাধ্যমে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় আরও ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বাজারে ব্রিটিশ পণ্যের চাহিদা বৃদ্ধি এবং দ্রুত ও নির্ভরযোগ্য বিমান কার্গো সেবার কারণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এমিরেটস স্কাইকার্গোর ইউরোপ অঞ্চলের কার্গো কমার্শিয়াল ভাইস প্রেসিডেন্ট খাওলা আবদুল্লাহ বলেন, দ্রুত ও বৈশ্বিক সংযোগসম্পন্ন সরবরাহব্যবস্থা এখন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দুবাইকে কেন্দ্র করে এমিরেটস স্কাইকার্গো যুক্তরাজ্য ও ইউরোপের ব্যবসায়ীদের বিশ্বের উচ্চ প্রবৃদ্ধির বাজারগুলোর সঙ্গে সংযুক্ত করছে।

বর্তমানে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের বার্মিংহাম, এডিনবার্গ, গ্লাসগো, লন্ডন হিথ্রো, লন্ডন গ্যাটউইক, ম্যানচেস্টার, নিউক্যাসল ও স্ট্যানস্টেড—এই আটটি বিমানবন্দর থেকে প্রতি সপ্তাহে ১৪০টির বেশি প্রশস্ত দেহের উড়োজাহাজে কার্গো পরিবহন সেবা পরিচালনা করছে।

বিমান ও মহাকাশ শিল্পেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাজ্য থেকে ৫৭০ টনের বেশি বিমানযন্ত্রাংশ ও মহাকাশ শিল্পের সরঞ্জাম পরিবহন করেছে এমিরেটস স্কাইকার্গো। একই সময়ে জরুরি বিমানযন্ত্রাংশ পরিবহনের বিশেষ সেবার চাহিদা ৩০০ শতাংশের বেশি বেড়েছে।

স্বাস্থ্যসেবা খাতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। বছরের প্রথম ছয় মাসে তারা ১ হাজার ৬০০ টনের বেশি ওষুধ এবং ২৬ টনের বেশি ক্লিনিক্যাল ট্রায়ালের ওষুধ বিভিন্ন দেশে পরিবহন করেছে। পাশাপাশি স্কটল্যান্ডের সামুদ্রিক খাদ্য, ধোঁয়ায় সংরক্ষিত স্যামন, স্ট্রবেরি ও চিজসহ বিভিন্ন উচ্চমূল্যের খাদ্যপণ্যও আন্তর্জাতিক বাজারে দ্রুত পৌঁছে দিয়েছে।

বৈশ্বিক চাহিদা মোকাবিলায় এমিরেটস স্কাইকার্গো তাদের বহরও সম্প্রসারণ করছে। ২০২৬ সাল থেকে নতুন মালবাহী বোয়িং ৭৭৭ এবং রূপান্তরিত বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ বহরে যুক্ত হবে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক কার্গো পরিবহন সক্ষমতা আরও বাড়াবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com