, , ,

শিরোনাম
কক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রক্রিয়া শুরু ঢাকায় বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার, অংশ নেবে ১০ দেশের ২০০ প্রতিষ্ঠান শাহজালালে যাত্রীদের কাছ থেকে সিগারেট ভেপ জব্দ প্রায় আট বছর পর সিলেটের আকাশে ফিরল বিদেশি এয়ারলাইনস কর-জ্বালানি ও রানওয়ে জটে বাড়ছে বিমান ভাড়া ইঞ্জিনে ত্রুটি, জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের চীন থেকে বুলেট ট্রেন আনার উদ্যোগ, নতুন বিমানবন্দরে অগ্রাধিকার ময়মনসিংহ এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে : বিমানমন্ত্রী দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হবে না : ইউএস-বাংলার এমডি বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার

যাত্রী সংকট, ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা ফ্লাইট বন্ধ ইউএস-বাংলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | ৭:০৭ এএম

যাত্রী সংকট, ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা ফ্লাইট বন্ধ ইউএস-বাংলার

যাত্রী সংকট ও ধারাবাহিক লোকসানের কারণে আগামী ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে সব ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ সিদ্ধান্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যশোর বিমানবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, একসময় দেশের ব্যস্ততম আঞ্চলিক বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম ছিল যশোর। পদ্মা সেতু চালুর আগে প্রতিদিন সর্বোচ্চ ১৮টি ফ্লাইট পরিচালিত হতো এবং দুই হাজারের বেশি যাত্রী এই রুটে যাতায়াত করতেন। বর্তমানে পুরো সপ্তাহে মাত্র নয়টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এর মধ্যে ইউএস-বাংলা প্রতিদিন একটি করে ফ্লাইট চালালেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে মাত্র দুটি ফ্লাইট পরিচালনা করছে।

সংশ্লিষ্টদের মতে, পদ্মা সেতু চালুর পর সড়কপথে যাতায়াত সহজ ও দ্রুত হওয়ায় অনেক যাত্রী বিমান ভ্রমণের পরিবর্তে বাস ও ব্যক্তিগত যানবাহন ব্যবহার করছেন। ফলে ঢাকা-যশোর রুটে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

স্থানীয় এক ট্রাভেল এজেন্সি মালিক জানান, বর্তমানে প্রতিদিন গড়ে মাত্র ৭০ থেকে ৮০ জন যাত্রী এ রুটে বিমান ব্যবহার করছেন। তার মতে, তুলনামূলক স্বল্প দূরত্বের এই রুটে বিমানভাড়া বেশি হওয়াও যাত্রী কমে যাওয়ার অন্যতম কারণ।

ফ্লাইট সংখ্যা কমে যাওয়ায় বিমানবন্দরকেন্দ্রিক অর্থনীতিতেও প্রভাব পড়েছে। ট্রাভেল এজেন্সি, ভাড়ায় চালিত গাড়ির চালক, হোটেল ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আয় কমে যাওয়ার আশঙ্কা করছেন। স্থানীয় ব্যবসায়ীদের মতে, যশোরের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় এই রুটে বিমান যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন।

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা বলেন, বেনাপোল স্থলবন্দর ও নওয়াপাড়া নদীবন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলে ব্যাপক ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়। ফলে বিমান যোগাযোগ সীমিত হলে স্থানীয় অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়তে পারে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com