, , ,

শিরোনাম
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের

জরুরি অবতরণ ঘিরে শাহজালালে ৪০ মিনিট বন্ধ রানওয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | ১১:১৯ এএম

জরুরি অবতরণ ঘিরে শাহজালালে ৪০ মিনিট বন্ধ রানওয়ে

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণকে কেন্দ্র করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল। পরে ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর রানওয়ে খুলে দেওয়া হয় এবং আবার শুরু হয় বিমান চলাচল।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রানওয়ে বন্ধ করা হয়। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়। এ সময় নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে অপেক্ষা করছিল। রানওয়ে চালু হওয়ার পর সেটিই প্রথম অবতরণ করে। এরপর পর্যায়ক্রমে অন্য ফ্লাইটগুলোর অবতরণ শুরু হয়।

এর আগে কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফ্লাইটটির ঢাকায় অবতরণের নির্ধারিত সময় ছিল দুপুর আড়াইটা। কিন্তু ত্রুটির কারণে সেটি নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরে ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এক বার্তায় জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী ফ্লাইটটি বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদে পৌঁছেছেন।

রানওয়ে বন্ধ থাকায় অন্যান্য ফ্লাইটের সময়সূচিতে সাময়িক প্রভাব পড়ে। তবে রানওয়ে চালুর পর পর্যায়ক্রমে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com