, , ,

শিরোনাম
ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

সেপ্টেম্বর থেকে ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ অগাস্ট ২০২৬ | ১১:২৯ এএম

সেপ্টেম্বর থেকে ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, মালয়েশিয়া বাংলাদেশে প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। বৈদ্যুতিক গাড়ি, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি এবং হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে এ বিনিয়োগ হতে পারে।

এ ছাড়া মালয়েশিয়ার রাবার মিশ্রিত বিটুমিন প্রযুক্তি ব্যবহার করে বর্ষায় বাংলাদেশের সড়ক টেকসই করার বিষয়ে কারিগরি সহযোগিতা দেবে দেশটি। পর্যায়ক্রমে দেশের প্রায় ২০ শতাংশ সড়কে এ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম। তিনি বলেন, এ বিষয়ে বিধিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। রাজধানীতে দুই ও চার আসনের ই-রিকশা নিবন্ধনের আওতায় আনা হলেও ছয় আসনের রিকশা নিবন্ধন পাবে না।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com