, , ,

শিরোনাম
ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট, বাড়ছে ইউরোপ-এশিয়ার যোগাযোগ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক, আটকে আছে বিক্রির প্রক্রিয়া ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কম্বোডিয়ায় প্রতারণা চক্রের ফাঁদে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে নেপালের পর্যটন খাতে ৫২৬৭ কোটি রুপি ক্ষতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | ৮:৩৩ এএম

বন্যা-ভূমিধসে নেপালের পর্যটন খাতে ৫২৬৭ কোটি রুপি ক্ষতি

একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বড় সংকটে পড়েছে নেপালের পর্যটন খাত। সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে দেশটির পর্যটন খাতে প্রায় ৫২৬৭ কোটি নেপালি রুপি বা ৩৯ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।

নেপালের পর্যটন বোর্ডের কুইক রেসপন্স টিমের হিসাব অনুযায়ী, দুর্যোগে হোটেল, রেস্তোরাঁ, পর্যটনসংশ্লিষ্ট যানবাহন ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। অন্তত ১৪২টি হোটেল, ৫৭টি রেস্তোরাঁ এবং ১৪১টি পর্যটনসংশ্লিষ্ট যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন পর্যটন এলাকায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বিভিন্ন দেশের ভ্রমণ সতর্কতার কারণে পর্যটকদের উপস্থিতিও কমেছে।

দুর্যোগে প্রাণহানিও ব্যাপক হয়েছে। হিমবাহ ধস থেকে সৃষ্ট বন্যা ও পরবর্তী ভূমিধসে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত এবং কয়েক শ মানুষ নিখোঁজ হয়েছেন। নিহত ও নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।

সেপ্টেম্বর থেকে নেপালে ব্যস্ত পর্যটন মৌসুম শুরু হয়। এ সময় পর্বতারোহণ ও ট্রেকিংয়ে বিপুল বিদেশি পর্যটক দেশটিতে আসেন। ফলে মৌসুমের শুরুতেই এমন দুর্যোগ পর্যটন ব্যবসায় বড় ধাক্কা দিয়েছে।

দেশটির জিডিপির প্রায় ৮ শতাংশের সঙ্গে পর্যটন খাত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। এ খাতে ১০ লাখের বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে অবকাঠামো পুনর্গঠন ও আন্তর্জাতিক পর্যটকদের আস্থা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com